টিআইবির লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম নিয়মিত পর্যালোচনার মাধ্যমে সংস্থাকে নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদান করে থাকে বোর্ড অব ট্রাস্টিজ। পাশাপাশি টিআইবির প্রাতিষ্ঠানিক ও কর্মসূচিগত কর্মকৌশল এবং ব্যবস্থাপনা, প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুমোদন করে। টিআইবির কার্যক্রম যেন সুনির্দিষ্ট খাতসমূহে পরিবর্তনশীল চাহিদা ও অগ্রাধিকারসমূহ পূরণ করতে পারে তা নিশ্চিত করাও বোর্ডের কাজ।
টিআইবির লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে কার্যকর ও স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করাও বোর্ডের দায়িত্ব।
টিআইবির মূল্যবোধ, লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণরূপে দায়বদ্ধ এমন বিশিষ্ট নাগরিকবৃন্দের সমন্বয়ে ট্রাস্টি বোর্ড গঠিত। ট্রাস্টিরা ব্যক্তিগত পরিসরে ভয়, পক্ষপাত বা অনুগ্রহ ছাড়াই স্বেচ্ছায় তাদের দায়িত্ব পালন করেন।