ব্যারিস্টার মনজুর হাসান
সদস্য
মনজুর হাসান, একজন সরকারি নীতি সংস্কার বিশেষজ্ঞ, বাংলাদেশে সুশাসন জোরদার করার লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণে দীর্ঘ তিন দশক ধরে কাজ করছেন।
ব্যারিস্টার হাসান লিংকন'স ইন এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, লন্ডন, ইংল্যান্ড থেকে আইন ও অর্থনীতিতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন আইনজীবী ও অর্থনীতিবিদ।
জনাব হাসান বর্তমানে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। ২০০৫ সালে বিআইজিডি (সাবেক ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডিজ) প্রতিষ্ঠায় তিনি মুখ্য ভূমিকা পালন করেন এবং ২০০৬ সাল থেকে তিনি তৎকালীন আইজিএস-এর পরিচালক ছিলেন। এর আগে তিনি বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি জার্মানির বার্লিনে অবস্থিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক (এশিয়া-প্যাসিফিক) এবং এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ছিলেন।
বাংলাদেশে স্বচ্ছতা প্রসারের জন্য ২০০৩ সালে মহামান্য রাণী দ্বিতীয় এলিজাবেথ জনাব হাসানকে অফিসার অফ দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) খেতাব প্রদান করেন।