বৈশ্বিক দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুমোদিত জাতীয় অধ্যায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সংস্থাটি সুশাসন ও জবাবদিহিতার জন্য কাজ করে।
টিআইবি দুর্নীতির ধরন ও ব্যাপকতা বোঝার জন্য, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থাকে উৎসাহিত করার লক্ষ্যে গবেষণা কার্যক্রম পরিচালনা করে। টিআইবির গবেষণার উদ্দেশ্যসমূহ এর দৃষ্টিভঙ্গি, লক্ষ্য ও সামাজিক আন্দোলনের মূলনীতিসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
টিআইবির অধিপরামর্শ কার্যক্রমের লক্ষ্য হলো নীতিগত পরিবর্তনে সহায়তা করা, দুর্নীতিবিরোধী আন্দোলনে নাগরিকদের সম্পৃক্ত করা এবং সরকারি নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব রাখা। নীতি সংস্কারের জন্য রাষ্ট্রীয় নীতিনির্ধারক পর্যায়ে নিয়মিতভাবে মতবিনিময় করে থাকে টিআইবি।
টিআইবির কাজের একটি প্রধান স্তম্ভ হলো নাগরিক সম্পৃক্ততা, যা পরিচালিত হয় সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর মাধ্যমে। এই কমিটিগুলো স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী নজরদারি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে।
© ২০২৬ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ