ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তার কার্যক্রম সম্পর্কিত জনস্বার্থের সকল তথ্য স্বপ্রণোদিত হয়ে প্রকাশের নীতি অনুসরণ করে। এই নীতির অংশ হিসেবে এবং তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, সংস্থা কর্তৃক গৃহীত সিদ্ধান্ত, বাস্তবায়িত ও প্রস্তাবিত কর্মসূচি এবং কার্যক্রমের বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হয়। পাশাপাশি, টিআইবি কর্তৃক গৃহীত যেকোনো গুরুত্বপূর্ণ নীতি বা সিদ্ধান্ত সম্পর্কেও এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই তথ্যগুলো জনসাধারণের জন্য আমাদের কার্যালয়েও উন্মুক্ত রয়েছে।
তথ্য পেতে করণীয়
কারও কোনো নির্দিষ্ট তথ্যের প্রয়োজন হলে তিনি টিআইবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার সঙ্গে
যোগাযোগ করতে পারেন।
যেকোনো তথ্যের জন্য নাগরিকেরা লিখিতভাবে, ফ্যাক্স বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আইন
অনুযায়ী, আবেদনে অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে:
- আবেদনকারীর নাম, ঠিকানা, ফ্যাক্স ও ই-মেইল (যদি থাকে)।
- যে তথ্যটি জানতে চান তার সঠিক ও স্পষ্ট বিবরণ।
- তথ্য খুঁজে পেতে সহায়ক হতে পারে এমন প্রাসঙ্গিক তথ্য।
- কীভাবে তথ্যটি পেতে চান, তার উল্লেখ—যেমন, নিজে এসে দেখে, ফটোকপি নিয়ে, নোট নিয়ে বা অন্য কোনো অনুমোদিত পদ্ধতিতে।
তথ্য শুধু দেখতে চাইলে কোনো ফি দিতে হবে না। তবে কোনো তথ্যের কপি নিতে চাইলে তার জন্য নির্ধারিত খরচ প্রদান করতে হবে।
তথ্য পেতে যাদের সঙ্গে যোগাযোগ করবেন
জনসাধারণের অনুরোধে তথ্য প্রদানের জন্য টিআইবির পক্ষ থেকে নিম্নোক্ত কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত:
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
ইয়াসমিন আরা
অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর -সিভিক এনগেজমেন্ট
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
যোগাযোগ: ০১৭১৪০৯২৮২৩
ই-মেইল: DOtib@ti-bangladesh.org
বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
মো. হোজ্জাতুল ইসলাম
ডেপুটি কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
সেল: ০১৭৮৭৬৭৩৩২২
ই-মেইল: ADOtib@ti-bangladesh.org
তথ্যপ্রাপ্তির আবেদনের মাধ্যমে প্রদানকৃত তথ্যের হালনাগাদ বিবরণ
সনাক
অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিবরণী