টিআইবির কার্যক্রম দুর্নীতি এবং এর শক্তি বলয়ের বিরুদ্ধে; সরকার বা সরকারি কোনো নির্দিষ্ট বিভাগ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। ছোট বা বড়, স্থানীয় বা জাতীয় – কোনো স্বতন্ত্র দুর্নীতির ঘটনা বা অভিযোগ তদন্ত করা টিআইবির কার্যক্রমের আওতাভুক্ত নয়। টিআইবি প্রতিষ্ঠান হিসেবে সরকারি দুর্নীতিবিরোধী উদ্যোগের সক্রিয় অংশীজন এবং শক্তির উৎস।