টিআইবি বিশ্বাস করে, একটি সামগ্রিক সামাজিক উদ্যোগ হিসেবে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমেই কেবল দুর্নীতিবিরোধী আন্দোলন সফল ও টেকসই হতে পারে। স্বেচ্ছাসেবী অংশগ্রহণের একটি মাধ্যম হিসেবে বিভিন্ন পেশাগত পরিচয়ধারী ও দুর্নীতিবিরোধী অঙ্গীকারবদ্ধ সৎ বাংলাদেশী নাগরিকদের অংশগ্রহণে টিআইবি সদস্যরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে বলে আমরা প্রত্যাশা করি।
আগ্রহী ব্যক্তিদের জন্য টিআইবির সদস্যপদ যথাযথ প্রক্রিয়ায় এবং সংশ্লিষ্ট নীতিমালায় উল্লেখিত যোগ্যতার মানদণ্ড সাপেক্ষে ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত হয়।
Pটিআইবির সদস্যপদের জন্য অনলাইনে আবেদন করার পূর্বে অনুগ্রহ করে নিচের সদস্যপদ নীতিমালাটি পড়ুন।