ইয়ং প্রফেশনালস এগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক)

ইয়ং প্রফেশনালস এগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) হলো বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ পেশাজীবীদের একটি নেটওয়ার্ক, যারা পূর্বে টিআইবির ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য ছিলেন। এর সূচনা হয় ২০১২ সালের ১৫ ডিসেম্বর। সাবেক ইয়েস সদস্যদের তাদের মেয়াদ শেষ করার পর টিআইবির কার্যক্রমে সম্পৃক্ততা অব্যাহত রাখার সুযোগ করে দেয় ওয়াইপ্যাক। ২৬ বছর বয়স থেকে প্রয়োজনীয় যোগ্যতা পূরণকারী এবং পূর্বে ইয়েস সদস্য ছিলেন এমন যে কেউ এর সদস্য হতে পারেন।

টিআইবি দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণ পেশাজীবীদের গুরুত্ব স্বীকার করে, তবে এটাও বোঝে যে কর্মজীবন ও পারিবারিক ব্যস্ততার কারণে টিআইবির কার্যক্রমে তাদের অংশগ্রহণ সীমিত হতে পারে। এই বিষয়টি বিবেচনা করে, টিআইবি ওয়াইপ্যাক নেটওয়ার্ক তৈরি করেছে যাতে এই ব্যক্তিরা তাদের সুবিধামতো দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা অব্যাহত রাখতে পারেন।

দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী হোন

কীভাবে যুক্ত হতে পারি?