তথ্যভাণ্ডার

টিআইবির একটি নিজস্ব পরিচালনা বিধিমালা বা ‘গভর্ন্যান্স ম্যানুয়াল’ আছে, যা সবার জন্য উন্মুক্ত। এই ম্যানুয়ালে টিআইবির ট্রাস্টি বোর্ড, ব্যবস্থাপনা, কর্মীবৃন্দ এবং টিআইবির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের ভূমিকা, দায়িত্ব, জবাবদিহির নীতি ও কার্যপ্রণালীসমূহ বর্ণনা করা হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই টিআইবি দুর্নীতির বিরুদ্ধে এক জোরালো সামাজিক আন্দোলনের অনুঘটক হিসেবে কাজ করে চলেছে। বাংলাদেশে দুর্নীতি কমিয়ে আনা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি অনুকূল ক্ষেত্র প্রস্তুত করতে টিআইবি সুদূরপ্রসারী গবেষণা ও জোরালো অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে আসছে। টিআইবির মূল লক্ষ্য হলো নীতিগত পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার সাধন। সরকারি ও বেসরকারি – সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির প্রকৃত স্বরূপ, এর ব্যাপকতা এবং ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে গভীর সচেতনতা গড়ে তুলতে টিআইবি বহুমুখী উদ্যোগ গ্রহণ করে থাকে, যার মধ্যে রয়েছে গবেষণা, তথ্য প্রচার এবং বিভিন্ন স্তরে অধিপরামর্শমূলক কার্যক্রম।

দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী হোন

কীভাবে যুক্ত হতে পারি?