দুর্নীতিবিরোধী শপথ

দুর্নীতিবিরোধী শপথ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী চেতনার ধারক হিসেবে
সশ্রদ্ধ চিত্তে শপথ করছি যে,
আমি প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি ও সকলের
সমঅধিকারের মূল্যবোধের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করবো।
দেশের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে যথাসাধ্য চেষ্টা করবো।

আমি দুর্নীতিকে ঘৃণা করি।
সকল প্রকার দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি
যে কোনো অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকবো এবং
সততা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করবো।

আমি আইন ও মানবাধিকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবো।
মানুষে মানুষে বৈষম্য এবং শোষণ প্রতিরোধে সচেষ্ট থাকবো।

বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আমি সক্রিয়ভাবে
অংশগ্রহণ করতে সচেষ্ট হব।

আমি আন্তরিকতার সাথে স্বেচ্ছায় এই শপথ করলাম।

দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী হোন

কীভাবে যুক্ত হতে পারি?