টিআইবি একটি অধিপরামর্শভিত্তিক প্রতিষ্ঠান। সংস্থাটি দুর্নীতি হ্রাস, জবাবদিহি ও স্বচ্ছতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। টিআইবির অধিপরামর্শভিত্তিক কার্যক্রমের লক্ষ্য হলো দুর্নীতি হ্রাসে সরকারের নীতিকাঠামো পরিবর্তনে সক্রিয়ভাবে সহায়তা করা এবং নাগরিকদের দুর্নীতিবিরোধী আন্দোলনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
টিআইবি নীতিনির্ধারক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে, যাতে প্রয়োজনীয় নীতিগত সংস্কার সম্ভব হয়। সংগঠনটি গবেষণার ফলাফল, বিভিন্ন অংশীজনের সঙ্গে সংযোগ এবং গণমাধ্যমে সক্রিয় উপস্থিতিকে কাজে লাগিয়ে বিভিন্ন অধিপরামর্শ কার্যক্রম চালায়—যার মধ্যে রয়েছে সভা, সংবাদ সম্মেলন, সংলাপ এবং বিবৃতি প্রদান।
আমাদের পলিসি ব্রিফ ও অধিপরামর্শ সংক্রান্ত আপডেট এখানে পাওয়া যাবে।