টিআইবির সদস্যপদ

দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে এবং বিভিন্ন শ্রেণি-পেশার সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ ব্যক্তিদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে এই আন্দোলনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সদস্যপদ কর্মসূচি। টিআইবির সদস্যরা সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যবোধের অংশীদার হন এবং টিআইবির আচরণবিধি মেনে চলার পাশাপাশি এর লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ থাকেন। সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে টিআইবির সঙ্গে যুক্ত হন।

দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন? একে প্রতিরোধ করার কার্যক্রমে যুক্ত হতে চান? সুশাসন, স্বচ্ছতা ও শুদ্ধাচার বিষয়ে নিয়মিত জানতে আগ্রহী? তাহলে টিআইবির সদস্যপদের জন্য আবেদন করতে পারেন আপনিও। তবে টিআইবির সদস্যপদ নীতি অনুযায়ী, শিক্ষার্থীদের এই পদের জন্য আবেদনে উৎসাহিত করা হয় না।

সদস্যপদের ফি

সদস্য হিসেবে যোগদানের ফি ১,০০০ টাকা এবং বার্ষিক নবায়ন ফি ২০০ টাকা।

অনলাইনে আবেদন করুন

সদস্যপদ বিষয়ে আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:

আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
মাইডাস সেন্টার (চতুর্থ তলা)
বাড়ি # ৫, রোড # ১৬ নতুন (২৭ পুরোনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯
ফোন: (+৮৮০-২) ৯১২৪৭৮৮-৮৯, ৯১২৪৭৯২, ফ্যাক্স: (+৮৮০-২) ৯১২৪৭৯১৫
অথবা ই-মেইল করুন: advocacy@ti-bangladesh.org

দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী হোন

কীভাবে যুক্ত হতে পারি?