অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)

প্যাক্টা প্রকল্পের আওতায়, একটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের অংশগ্রহণে অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি) গঠন করা হয়। প্যাক্টা’র পাঁচটি কর্মক্ষেত্রের প্রতিটিতে ১১-১২ জন সদস্যের একটি করে এসিজি রয়েছে।

এসিজিগুলোতে কমিউনিটি-ভিত্তিক বেসরকারি সংস্থা (এনজিও), নাগরিক সংগঠন, পেশাজীবী গোষ্ঠী, যুব সংগঠন, স্থানীয় কমিউনিটি ক্লাব, নারী সংগঠন এবং অন্যান্যদের মধ্য থেকে প্রতিনিধিরা থাকেন, এবং এতে নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। কমিউনিটি পর্যায়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলো সমাধানের জন্য তথ্য প্রদানে এসিজিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসিজিগুলো সনাক-এর সংশ্লিষ্ট উপ-কমিটিগুলোর সহায়তায় তাদের কার্যক্রম পরিচালনা করে।

এসিজির লক্ষ্য

তৃণমূল পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা এবং দুর্নীতিবিরোধী প্রচেষ্টার মাধ্যমে সেবার মান উন্নত করা, আর এটি অর্জনে স্থানীয় জনগণকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা কাজে লাগানো।

এসিজির উদ্দেশ্যসমূহ

  • নির্দিষ্ট খাতসমূহে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সেবাদান সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং সমস্যা চিহ্নিত করা;
  • সেবার মান উন্নয়নের জন্য স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রমাণভিত্তিক অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করা;
  • সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করা এবং স্থানীয় পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে সুশাসনের সংস্কৃতি শক্তিশালী করা।

দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী হোন

কীভাবে যুক্ত হতে পারি?