গবেষণা

বাংলাদেশে দুর্নীতি ব্যপকভাবে বিস্তৃত এবং সমাজের সব স্তরে তা প্রভাব ফেলে। টিআইবি দুর্নীতির প্রকৃতি ও মাত্রা বোঝার জন্য গবেষণা পরিচালনা করে, সচেতনতা বৃদ্ধি করে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করে। টিআইবির গবেষণার উদ্দেশ্য জ্ঞান উৎপাদন, দুর্নীতি যাচাই, নীতিনির্ধারণে ভূমিকা পালন, নাগরিকদের শিক্ষিত করা, সুপারিশমালা উপস্থাপন এবং সংশ্লিষ্ট খাত ও প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তন আনা।

টিআইবির গবেষণা নীতিমালা:

  • টিআইবি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা পদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে গবেষণায় সর্বোচ্চ মান বজায় রাখে। প্রতিটি প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত গবেষণা পদ্ধতির বিস্তারিত বিবরণ থাকে;
  • গবেষণার বেশিরভাগ কাজ টিআইবির নিজস্ব সক্ষমতায় পরিচালিত হয়, তবে প্রয়োজনে বাইরের বিশেষজ্ঞদের পরামর্শ ও সহায়তা নেওয়া হয়;
  • তথ্য বারবার যাচাই এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করা টিআইবির গবেষণা প্রক্রিয়ার অপরিহার্য অংশ। খসড়া প্রতিবেদনগুলো একাধিক ধাপে অভ্যন্তরীণ পর্যালোচনার মধ্য দিয়ে যায় এবং "ভ্যালিডেশন ম্যাট্রিক্স" তৈরি করা হয়;
  • পদ্ধতিগত মান ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন না করা পর্যন্ত কোনো প্রতিবেদন প্রকাশিত হয় না;
  • টিআইবি কোনো তদন্তকারী সংস্থা নয়। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে না এবং এমন কোনো প্রতিবেদন প্রকাশ করে না যাতে সরাসরি বা পরোক্ষভাবে কাউকে অভিযুক্ত করা হয়।
    আরও

দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী হোন

কীভাবে যুক্ত হতে পারি?