প্যাক্টা সম্পর্কিত

দুর্নীতির বিরুদ্ধে অংশগ্রহণমূলক পদক্ষেপের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নতুন একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন – টুয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)’ শীর্ষক এই প্রকল্পটি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও), সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর সহায়তায় পরিচালিত হচ্ছে। অতীতের অভিজ্ঞতার আলোকে এবং কার্যকর পরিবর্তনের ভিতকে আরও মজবুত করতে এই নতুন কৌশলগত পর্বে মূলত কর্মএলাকায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

‘প্যাকটা’ প্রকল্পের মূল উদ্দেশ্যগুলো হলো: স্থানীয় সুশাসনের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কার্যকর পরিবর্তনের জন্য নাগরিক গোষ্ঠীগুলোকে সম্পৃক্ত করা। গবেষণা ও অ্যাডভোকেসির মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর আইন, নীতি, প্রক্রিয়া, চর্চা এবং জবাবদিহি ব্যবস্থার সংস্কার করা। বিগ ডেটা প্ল্যাটফর্ম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সুশাসনের চ্যালেঞ্জগুলো পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং পর্যালোচনার জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য টিআইবি তিনটি প্রধান কৌশল গ্রহণ করেছে: (১) গবেষণার মাধ্যমে জ্ঞান তৈরি করা, (২) কার্যকর পরিবর্তন আনতে অংশীজনদের সঙ্গে অ্যাডভোকেসি ও যোগাযোগ স্থাপন করা, এবং (৩) একটি সামাজিক পরিবীক্ষণ টুল ব্যবহার করে বিগ ডেটা-ভিত্তিক কার্যক্রমে জোর দেওয়া। এই টুল টিআইবির দুর্নীতিবিরোধী উদ্যোগগুলোর বাস্তব ও পরিমাপযোগ্য প্রভাব সম্পর্কে তথ্য দেবে, যা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সহায়ক হবে।

দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী হোন

কীভাবে যুক্ত হতে পারি?