লক্ষ্য
টিআইবি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে এই লক্ষ্য অর্জনের জন্য জনসচেতনতা বৃদ্ধি, নৈতিকতার লালন এবং উন্নত সমাজের জন্য নীতিকাঠামো পরিবর্তনে কাজ করে। টিআইবি গবেষণালব্ধ তথ্য, অধিপরামর্শ কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণ কাজে লাগিয়ে নাগরিকদের দুর্নীতি মোকাবিলায় উৎসাহিত করে, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে এবং সর্বোপরি তাদের মাধ্যমে সুশাসন ও স্বচ্ছতার জন্য সরকারকে জবাবদিহির আওতায় আনে।
উদ্দেশ্য
দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগকে শক্তিশালী করা এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা, রাজনীতি ও ব্যবসায়িক ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা আনাই টিআইবির মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণে নাগরিকদের সংগঠিত করার পাশাপাশি অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান, কার্যকর আইন ও উন্নত রীতিনীতি বিকাশের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে টিআইবি সচেষ্ট।
মূল্যবোধ
টিআইবি গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা ও নিরপেক্ষতার মূল্যবোধ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। এই নীতিগুলো টিআইবির সকল কার্যক্রমের মূল ভিত্তি, যা এর গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রমে প্রতিফলিত হয়।