বোর্ড অব ট্রাস্টিজ

বোর্ড অব ট্রাস্টিজ হলো টিআইবির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ

মাহফুজ আনাম

কোষাধ্যক্ষ

মাহফুজ আনাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং বর্তমান কোষাধ্যক্ষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ে তিনি তার সময়ের সেরা বিতর্ককারী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলাদেশে সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক হিসেবে দীর্ঘ কর্মজীবন এবং ইউনেস্কোর গণমাধ্যম বিশেষজ্ঞ হিসেবে কাজ করার মাধ্যমে তিনি গণমাধ্যম পরিকল্পনা ও গণমাধ্যম উন্নয়নে দক্ষতা অর্জন করেছেন।

বর্তমানে আনাম দেশের বৃহত্তম ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক। তিনি একজন টেলিভিশন ভাষ্যকার ও সাক্ষাৎকার গ্রহণকারী এবং সর্বোচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন। তিনি নিয়মিতভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সুশাসন, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে কথা বলার জন্য আমন্ত্রিত হন।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে তার সাংবাদিকতা ও সম্পাদকীয় উৎকর্ষের জন্য সুপরিচিত আনাম ২০০৭ সালে সিউল-ভিত্তিক এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা সদস্যও।

দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী হোন

কীভাবে যুক্ত হতে পারি?