ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ

প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৬

টিআইবি বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় শুদ্ধাচার পর্যবেক্ষণের জন্য জাতীয় নির্বাচন ব্যবস্থার ওপর ধারাবাহিক গবেষণা বরাবরই করে আসছে। এরই প্রেক্ষিতে টিআইবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং এবং নির্বাচনি হলফনামায় প্রার্থী পরিচিতিভিত্তিক দুটি পৃথক ও পারস্পরিক সম্পর্কযুক্ত গবেষণা পরিচালনা করেছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন অংশীজনদের ভূমিকা (নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গণমাধ্যম), রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালন, নির্বাচনি ব্যয় এবং প্রার্থীদের হলফনামায় প্রদত্ত তথ্যের বিশ্লেষণ অন্তর্ভুক্ত হয়েছে এবংত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং-এর উদ্দেশ্যে মোট ৩০০টি সংসদীয় আসন থেকে প্রতিনিধিত্বশীলন নমুনায়ন পদ্ধতি ব্যবহার করে দৈবচয়নের ভিত্তিতে ৭০টি আসন নমুনা হিসেবে নির্বাচন করা হয়েছে।

বিস্তারিত জানতে ক্লিক করুনঃ 


অন্যান্য গবেষণা প্রতিবেদন