প্রকাশকাল: ০১ নভেম্বর ২০২৬
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সুশাসন ও শুদ্ধাচার গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে টিআইবি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আইনি কাঠামো, অভ্যন্তরীণ গণতন্ত্র, সাংগঠনিক কার্যক্রম এবং অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা পর্যালোচনা করেছে। গবেষণাটিতে ২০০৮ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (ক্ষেত্রবিশেষে আগস্ট ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্যসহ) বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন পর্যালোচনা করা হয়েছে। এতে দল পরিচালনার আইনি কাঠামো ও পরিপালন, অভ্যন্তরীণ গণতন্ত্র, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতির ধরন ও কারণ বিশ্লেষণ করে সুপারিশ প্রণয়ন করা হয়েছে।
প্রধান সুপারিশের মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন ও তদারকিতে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও ক্ষমতা বাড়ানো, সব পর্যায়ের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ ও নিরীক্ষা নিশ্চিত করা, নিয়মিত কাউন্সিল ও গোপন ভোটে নেতৃত্ব নির্বাচন, এবং নেতৃত্ব ও মনোনয়নে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো। পাশাপাশি আচরণবিধি ও শুদ্ধাচার নীতি প্রণয়ন, অপরাধীদের দলে প্রবেশ ঠেকানো এবং অপরাধে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
গবেষণার পর্যবেক্ষণ ও সুপারিশ রাজনৈতিক দলগুলোর সুশাসন জোরদার এবং সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে আশা করছে।
বিস্তারিত গবেষণার জন্য ক্লিক করুন