ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

প্রাক-নির্বাচন এবং গণভোট পরিস্থিতি: টিআইবি’র পর্যবেক্ষণ

প্রকাশকাল: ০৮ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোপূর্বে টিআইবি বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় শুদ্ধাচার পর্যবেক্ষণের জন্য জাতীয় নির্বাচন ব্যবস্থার ওপর ধারাবাহিক গবেষণা করেছে। এই প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশের উদ্দেশ্য নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, রাজনৈতিক দল ও প্রার্থী-কর্মী-সমর্থক, গণমাধ্যম, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং ভোটার সহ সকল অংশীজনের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতার পাশাপাশি যথাযথ পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা। টিআইবি’র চলমান "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং" শীর্ষক গবেষণা থেকে শুধুমাত্র "প্রাক-নির্বাচনি" সময়ের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে প্রাথমিক পর্যবেক্ষণ এই উপস্থাপনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রতিবেদন নির্বাচনের পর প্রকাশিত হবে।

বিস্তারিত গবেষণার জন্য ক্লিক করুনঃ


অন্যান্য গবেষণা প্রতিবেদন