টিআইবির ট্রাস্টি বোর্ড স্বচ্ছ প্রক্রিয়ায় সংস্থাটির শাসন কাঠামো তদারকি করে, যাতে প্রতিষ্ঠানটির লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যবোধের সঙ্গে এর সকল কার্যক্রম সঙ্গতিপূর্ণ থাকে। বোর্ড টিআইবির নির্বাহী পরিচালক ও কর্মী নিয়োগ দেন এবং উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়ন ও টিআইবিকে কার্যকর ও দায়িত্বশীলভাবে পরিচালনার জন্য নির্বাহী পরিচালককে ট্রাস্টি বোর্ড পূর্ণ ক্ষমতা প্রদান করে। নির্বাহী পরিচালক নিশ্চিত করেন যে টিআইবির সম্পদ স্বচ্ছভাবে ব্যবহৃত হচ্ছে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রেখে প্রতিষ্ঠানের লক্ষ্যভিত্তিক কর্মসূচিতে ব্যয় হচ্ছে।