আচরণবিধি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি গৃহীত আচরণবিধি দ্বারা পরিচালিত হয়।

টিআইবি একটি অলাভজনক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। সংস্থাটি বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন প্রতিষ্ঠায় কাজ করে। এটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি জাতীয় অধ্যায় বা ন্যাশনাল চ্যাপ্টার হিসেবে টিআই এবং বিশ্বব্যপী অন্যান্য অধ্যায়গুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কার্যক্রম পরিচালনা করে। টিআইবি গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা, স্বচ্ছতা, পক্ষপাতহীনতা, সততা এবং আইনের শাসনে বিশ্বাসী। কার্যকর প্রতিষ্ঠান, আইন ও প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ শাসন, রাজনীতি এবং ব্যবসা প্রতিষ্ঠা করা টিআইবির লক্ষ্য। টিআইবি তার লক্ষ্য, মূল্যবোধ ও উদ্দেশ্যের ভিত্তিতে একটি নৈতিক আচরণবিধি অনুসরণ করে, যা সংস্থাটির কার্যক্রমের প্রতিটি ধাপে সততা ও স্বচ্ছতা বজায় রাখতে সহায়তা করে। টিআইবির এই নীতিমালা রক্ষা করার দায়িত্ব ট্রাস্টি বোর্ডের সদস্য, কর্মী, স্বেচ্ছাসেবী কমিটি এবং সাধারণ নাগরিকসহ টিআইবির সঙ্গে যুক্ত সকলের।

দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী হোন

কীভাবে যুক্ত হতে পারি?