প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৩

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশে ফেব্রুয়ারির ভোরে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে টিআইবি কর্মী, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্য, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্যদের নিয়ে ভাষা শহীদ ও ভাষা আন্দোলনের সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে টিআইবি।

সারা দেশে সনাক, ইয়েস ও অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি) সদস্যদের নিয়ে যথাযথ ভাবগাম্ভীর্য সহকারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

