উন্নয়নে অন্তর্ভুক্তি এবং প্রতিবন্ধিতা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়

প্রকাশকাল: ১১ ফেব্রুয়ারি ২০২১

রাষ্ট্রীয়ভাবে আইনি কাঠামো থাকা সত্ত্বেও প্রতিবন্ধিতাসহ ব্যক্তিদের উন্নয়নে অন্তর্ভুক্তি যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি যা বিভিন্ন গণমাধ্যম ও গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। আলোচিত বিভিন্ন বিষয়ের মধ্যে প্রতিবন্ধিবান্ধব স্বাস্থ্যসেবা ও শিক্ষাসেবার ঘাটতি, প্রতিবন্ধিতাসহ ব্যক্তিদের কল্যাণে বাজেট বরাদ্দের ঘাটতি, নিয়মবহির্ভূত অর্থ ছাড়া প্রতিবন্ধী ভাতার কার্ড না পাওয়া, কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার ঘাটতি, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সচেতনতার ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে প্রতিবন্ধিতাসহ ব্যক্তির সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ২০১৭ সালের জাতীয় খানা জরিপে দেখা যায়, প্রতিবন্ধী ভাতার জন্য অন্তর্ভুক্ত হতে ৪৮% খানা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির শিকার হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন


অন্যান্য গবেষণা প্রতিবেদন