প্রকাশকাল: ০৩ ডিসেম্বর ২০১৭
নব্বইয়ের দশকের শুরু থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। কিন্তু এ উদ্দ্যোগগুলো গতি লাভ করে ২০০৭-০৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসুচি (ইউএনডিপি) সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসুচি গ্রহণের মাধ্যমে। এরই ধারাবাহিকায় বিভিন্ন উদ্দ্যোগের পাশাপাশি ই-সার্ভিস বা ডিজিটাইজড পদ্ধতিতে তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা সহজলভ্য করা এবং সেবাদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০০৯ সালে ইউনিয়ন ইনফরমেশন এন্ড সার্ভিস সেন্টার (ইউআইএসসি) প্রতিষ্ঠা করে যা ২০১৪ সালের আগস্ট মাসে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) নামে নামকরণ করা হয়।
ইউডিসির মুখ্য উদ্দেশ্য হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি, বাণিজ্যিক ও বিভিন্ন তথ্য সেবা গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করা। অন্যান্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে সেবা প্রাপ্তির ক্ষেত্রে সময়, মূল্য ও সেবা প্রাপ্তির জন্য গমনের (ভিজিট) হার তুলনামূলকভাবে হ্রাস করা, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ধারণার আলোকে ইউডিসিকে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা, স্থানীয় মানবসম্পদকে দক্ষ ও স্বনির্ভর জনবল হিসেবে গড়ে তোলা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহযোগী ভূমিকা রাখা এবং ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে নগর ও প্রান্তিক পর্যায়ের মাঝে প্রযুক্তিগত বৈষম্য হ্রাস করা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-