প্রকাশকাল: ১২ নভেম্বর ২০০৯
রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়
১৯৯০ এর সামরিক শাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের পর ১৯৯১ থেকে বাংলাদেশে বহুদলীয় সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠা করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণ একটি দীর্ঘমেয়াদি এবং কঠিন প্রক্রিয়া। আমাদের দেশে দলীয় সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় ১৯৯৬ সালে সাংবিধানিকভাবে দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা প্রশাসনিক ও আইন-শৃঙ্খলাজনিত দলীয়করণের ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দলের সমঝোতার মাধ্যমে নির্বাচনী পরিবেশ তৈরি করার লক্ষ্যে প্রণীত হয়, যেন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে। তরপরও বিভিনড়ব সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন প্রার্থী বা রাজনৈতিক দলগুলোর জন্য একটি সমতাভিত্তিক ক্ষেত্র তৈরি করতে পারেনি।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন