প্রকাশকাল: ০৭ আগস্ট ২০১৬
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনে দুর্নীতিবিরোধী নীতি ও কৌশল প্রয়োগ, বাস্তবায়ন ও উৎসাহিত করার জন্য জাতীয় আইনি ব্যবস্থার মাধ্যমে স্বাধীন প্রতিষ্ঠান স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো দেশের প্রেক্ষাপটে সুশাসনের জন্য দুর্নীতি প্রতিরোধকেন্দ্রিক একটি কার্যকর সার্বিক তদারকি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের দুর্নীতি দমন প্রতিষ্ঠানগুলোর প্রধান, দুর্নীতিবিরোধী কর্মী ও বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে ২০১২ সালে ‘জাকার্তা নীতি’ প্রণীত হয়, যেখানে দুর্নীতি দমন প্রতিষ্ঠানগুলোর কার্যকরতা ও জবাবদিহিতার জন্য ব্যাপকভাবে স্বীকৃত মানদন্ড নির্ধারণ করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই সুযোগ কাজে লাগিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দুর্নীতি দমন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে ‘দুর্নীতি দমন প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়, যার মধ্যে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে দীর্ঘমেয়াদী যোগাযোগ, প্রচার-প্রচারণা ও সংলাপের মাধ্যমে করা একটি দ্বিবার্ষিক মূল্যায়ন অন্তর্ভুক্ত। এই উদ্যোগের অধীনে দুর্নীতি দমন প্রতিষ্ঠানের সামর্থ্য ও দুর্বলতা চিহ্নিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি বাস্তবসম্মত ও সমন্বিত মান নির্ধারণী টুল প্রস্তুত করে, যা ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আগ্রহী এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দুর্নীতি দমন প্রতিষ্ঠানের কর্মী ও বিশেষজ্ঞ দলের অংশগ্রহণে যৌথ সংলাপের মধ্য দিয়ে তৈরি করা হয়। ২০১৫ সালে ভুটানে এই টুল পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়, এবং পরবর্তীতে মতবিনিময় কর্মশালায় প্রস্তাবিত মতামতের ওপর ভিত্তি করে সংশোধিত হয়।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন