প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০১৬
খেলাধুলা একটি বৈশ্বিক ঘটনা, যা বিশ্বের কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে এবং প্রতি বছর ১৪৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রাজস্ব সৃষ্টি করে। ক্রীড়া সংগঠনগুলোর সুশাসনের ক্ষেত্রে নানা সমস্যা, ম্যাচ পাতানো এবং বৃহৎ ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতি বিভিন্ন পর্যায়ে নানা ধরনের উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেছে। তবে খেলাধুলায় দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। খেলাধুলা বিষয়ক গ্লোবাল করাপশন রিপোর্ট (GCR) এখন পর্যন্ত ক্রীড়া খাতে দুর্নীতির ওপর সবচেয়ে বিস্তৃত বিশ্লেষণ। এতে দুর্নীতি ও খেলাধুলা বিষয়ে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, ক্রীড়া সংগঠন, সরকার, বহুপাক্ষিক প্রতিষ্ঠান, পৃষ্ঠপোষক, ক্রীড়াবিদ, সমর্থক, শিক্ষাবিদ এবং বৃহত্তর দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৬০টিরও বেশি অবদান অন্তর্ভুক্ত রয়েছে।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-