প্রকাশকাল: ২৮ এপ্রিল ২০১২
জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয়
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে পৃথিবীর যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন তার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বাংলাদেশের উন্নয়ন, মানুষের জীবন-জীবিকা, আর্থ-সামাজিক অগ্রগতি ও স্থিতিশীলতা এবং দারিদ্র বিমোচন তথা সার্বিকভাবে নিরাপত্তা ও অস্তিত্বের প্রতি অন্যতম চ্যালেঞ্জ হিসাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনকে চিহ্নিত করা হয়েছে। আগামী ৩০ বছরে জলবায়ু পরিবর্তন জনিত কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি।