প্রকাশকাল: ২৫ সেপ্টেম্বর ২০২৬
অবাধ তথ্যপ্রবাহ সুশাসন নিশ্চিত, দুর্নীতি প্রতিরোধ ও গণতন্ত্রকে শক্তিশালী করার অন্যতম ভিত্তি। যা জনগণের সকল ন্যায্য সেবা ও অধিকার প্রাপ্তির পথ সুগম করার পাশাপাশি রাষ্ট্রকাঠামোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অপরিহার্য উপাদান। ডিজিটাল যুগে সঠিক তথ্যের অবারিত প্রবাহ বাধাগ্রস্ত হলে অধিকাংশ ক্ষেত্রে ভুয়া, মিথ্যা, বানোয়াট ও গুজবসহ অপ্রাসঙ্গিক তথ্যের উদ্দেশ্যপ্রণোদিত ব্যবহার ঘটে, যা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বহুমাত্রিক কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাভাবিক কারণেই এ বছর আন্তর্জাতিক সার্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস বা ‘‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’’ এর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্যরোধে তথ্য অধিকারের ভূমিকা’’। বৈশ্বিক প্রেক্ষাপটে গুজব ও অপতথ্যের বিস্তার বিশেষ কোনো অঞ্চল, রাষ্ট্র ও সমাজব্যবস্থার একক কোনো সমস্যা নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের মাধ্যমে অপতথ্য বিস্তার সহজ হওয়ায় সামাজিক, ধর্মীয় ও জাতিগত বিভেদ-বিভক্তি সৃষ্টিসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভুল ধারণা তৈরি করা সম্ভব হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘‘গ্লোবাল রিস্কস রিপোর্ট ২০২৬’’ এ বিশ্বজুড়ে স্বল্পমেয়াদি ঝুঁকিগুলোর মধ্যে ‘‘গুজব ও অপতথ্যকে’’ দ্বিতীয় সর্বোচ্চ সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এই সংকট মোকাবেলায় অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-