আন্তর্জাতিক যুব দিবস-২০২৬

জলবায়ুর অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে দুর্জয় তারুণ্য

প্রকাশকাল: ০৯ আগস্ট ২০২৬

ধারণাপত্র

তারুণ্য দুর্জয়, অদম্য, অপ্রতিরোধ্য। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশকিছু দেশে আমরা নতুন করে তারুণ্যের এই দুর্জয় শক্তিকে প্রত্যক্ষ করেছি। বিশ্বের আরও অনেক দেশের মতো বাংলাদেশের যত ইতিবাচক অর্জন ও সাফল্যের ইতিহাস, তার অনেক ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে তরুণ ও যুব সমাজ। জাতিসংঘ এ বছর আন্তর্জাতিক যুব দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে “Different Contexts, Common Aspirations,” অর্থাৎ ‘‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’’। যার মূল বার্তা হচ্ছে ভৌগোলিক ও সামাজিক ভিন্নতা সত্ত্বেও সকল তরুণের নিরাপদ ও সমতাভিত্তিক ভবিষ্যতের অধিকার অভিন্ন।

টিআইবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম চালিকাশক্তি দেশের যুবসমাজ। প্রতিবছরের ন্যায় এবারও টিআইবি জাতীয় ও স্থানীয় পর্যায়ে সনাক, এসিজি ও ইয়েস সদস্যসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের অংশগ্রহণে নানা কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করছে। এরই অংশ হিসেবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে মূল চালিকাশক্তি বিবেচনা করে টিআইবির সঙ্গে সংশ্লিষ্ট তরুণ অংশীজনরা এই ধারণাপত্রে বেশকিছু সুপারিশ উত্থাপন করেছে। বিস্তারিত জানতে.......


অন্যান্য ধারণাপত্র