প্রকাশকাল: ১৫ জানুয়ারি ২০২৪

শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য সম্প্রতি একটি প্রাণবন্ত আয়োজন করে যেখানে দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক অংশ নেন। কর্মসূচিতে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, আকর্ষণীয় খেলা এবং তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে তথ্যবহুল প্রচারণা পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য ও কোষাধ্যক্ষের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শুধুমাত্র জ্ঞান অর্জন করেননি, তাদের হাতে তথ্য অধিকার আইন সংক্রান্ত ফ্লায়ার ও স্টিকারও তুলে দেওয়া হয়, যা সততা ও স্বচ্ছতার পথে তাদের দৃঢ়প্রতিজ্ঞ হতে উৎসাহিত করে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সংকল্প জাগিয়ে তোলে। ১৫ জানুয়ারি ২০২৪ এ আয়োজনটি সম্পন্ন হয়।
