বাংলাদেশের অধস্তন আদালত ব্যবস্থা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়

প্রকাশকাল: ৩০ নভেম্বর ২০১৭

বাংলাদেশের বিচারিক কাঠামোয় অধস্তন আদালতসমূহ বিচারিক সেবা প্রদানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। দেশে বিচারাধীন মোট মামলার বেশিরভাগই দেশের এই অধস্তন আদালতগুলোতে বিচারাধীন রয়েছে। এই আদালতগুলো দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইতোমধ্যে সাম্প্রতিক বছরগুলোতে দেশের অধস্তন আদালতসমূহের উৎকর্ষ ও কার্যকরতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন আদালত ভবন নির্মাণ ও সম্প্রসারণে প্রকল্প গ্রহণ, কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন, মামলা নিষ্পত্তির জন্য সময় নির্ধারণ ও অগ্রাধিকার ভিত্তিতে মামলা নিষ্পত্তির নির্দেশনা, বিচার বিভাগীয় তথ্য বাতায়ন তৈরি, ই-জুডিসিয়ারি প্রকল্প গ্রহণ, বিকল্প বিরোধ-নিষ্পত্তি ব্যবস্থা চালু, দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য।

গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী অধস্তন আদালত ব্যবস্থায় পর্যাপ্ত অবকাঠামো, আর্থিক বরাদ্দ, লজিস্টিকস, জনবল, প্রশিক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতিা ও শুদ্ধাচারের ঘাটতি লক্ষ্য করা যায়। এছাড়া অধস্তন আদালতের ওপর একইসাথে সুপ্রীম কোর্ট ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দ্বৈত প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। এছাড়া এ গবেষণায় মামলা সংক্রান্ত বিভিন্ন কাজে কোনো কোনো ক্ষেত্রে ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থের লেনদেন এবং বিভিন্ন অংশীজনদের মধ্যে যোগসাজশসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের চিত্র উঠে এসেছে।

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-


অন্যান্য গবেষণা প্রতিবেদন