প্রকাশকাল: ০৫ নভেম্বর ২০১৭
প্রেক্ষাপট ও যৌক্তিকতা
গণশুনানি একটি বহুপাক্ষিক প্রক্রিয়া যেখানে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সামনে সেবাগ্রহীতা বা অংশীজন কর্তৃক সুনির্দিষ্ট সমস্যা উপস্থাপন এবং তা সমাধানকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্র তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন দেশে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির মাধ্যমে সেবার মান উন্নয়ন ও ও দুর্নীতি প্রতিরোধে গণশুনানি একটি কার্যকর মাধ্যম হিসেবে গৃহীত হয়েছে। বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ ও সেবার মান উন্নয়নে গণশুনানির কার্যকরতা বিবেচনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৪ সালে ডিসেম্বর থেকে বিভিন্ন সেবা খাতের ওপর গণশুনানি আয়োজন শুরু করে।
উপনিবেশিক শাসন ব্যবস্থার প্রভাব ও পর্যাপ্ত প্রশাসনিক সংস্কারের অভাবে বাংলাদেশে অদক্ষ, অসংবেদনশীল ও দুর্নীতিগ্রস্থ সেবাপ্রদানের প্রবণতা লক্ষ করা যায়। এদেশে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে জনগণকে অনাকাংখিত অর্থব্যয় এবং বারবার যাওয়ার পাশাপাশি অতিরিক্ত বিলম্ব ও হয়রানির শিকার হওয়ার উদাহরণ রয়েছে। দুর্নীতির ওপর জাতীয় খানা জরিপ-২০১৫ এর তথ্য অনুযায়ী ৬৭.৮ শতাংশ খানা সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের শিকার হয়েছে।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন