সংসদ সদস্যদের জন্য আচরণবিধি : টিআইবির সুপারিশ

প্রকাশকাল: ১৫ নভেম্বর ২০২৬

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সংসদ সদস্যদের একাংশ অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক ও অন্যান্য ধরনের কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত হয়ে আসছেন। ২০১২ সালে টিআইবির একটি গবেষণায় দেখা যায়, গবেষণাভুক্ত সংসদ সদস্যদের ৯৭ শতাংশ কোনো না কোনো ধরনের নেতিবাচক আচরণে জড়িত ছিলেন। এখন পর্যন্ত দুইবার (২০০৩ ও ২০১০) সংসদ সদস্যদের জন্য একটি আচরণবিধি প্রবর্তনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত আইনে পরিণত হয়নি। সম্প্রতি দ্বাদশ ও ত্রয়োদশ সংসদের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপিত হওয়ার প্রেক্ষিতে জনপ্রতিনিধিদের জন্য নৈতিক আচরণবিধি প্রণয়নের প্রয়োজনীয়তা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে টিআইবি দীর্ঘদিনের দাবির অংশহিসেবে প্রস্তাবিত সংসদ সদস্য আচরণবিধিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে বেশকিছু সুপারিশ সম্বলিত ‘‘সংসদ সদস্যদের জন্য আচরণবিধি : টিআইবির সুপারিশ’’ শীর্ষক পলিসি ব্রিফটি প্রণয়ন করে জাতীয় সংসদের সঙ্গে অধিপরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করেছে।

সম্পূর্ণ পলিসি ব্রিফটি পড়তে ক্লিক করুন


অন্যান্য পলিসি ব্রিফ