প্রকাশকাল: ০৭ জুলাই ২০২৬
জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর খসড়ার ওপর সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও সুপারিশমালা সম্বলিত একটি পলিসি ব্রিফ প্রণয়ন করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পলিসি ব্রিফটিতে খসড়া আইনের এমন বিতর্কিত ধারাগুলো চিহ্নিত করা হয়েছে, যা কমিশনের স্বাধীনতা নিশ্চিতের পথে অন্তরায় হতে পারে এবং বহাল থাকলে একটি প্রকৃত স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের পরিবর্তে সরকার-নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। তাই সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অর্থবহ পরামর্শের ভিত্তিতে এবং উত্থাপিত পর্যবেক্ষণ ও সুপারিশসমূহকে যথাযথ গুরুত্ব দিয়ে খসড়া আইনটি সংশোধনের আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুনঃ