প্রকাশকাল: ২৫ জানুয়ারি ২০২৬
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু ঝুঁকি বিবেচনায় জলবায়ু অর্থায়নে সুশাসন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর একটি অগ্রাধিকার খাত। এখাতে সুশাসন নিশ্চিতে টিআইবি গবেষণা, অধিপরামর্শ ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বর ২০২৫ তারিখে টিআইবি “বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এই গবেষণায় ২০০৩-২০২৪ সালের মধ্যে বাংলাদেশে পরিচালিত জাতীয় এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিলসমূহের বাস্তবায়নে সুশাসনের ঘাটতি ও চ্যালেঞ্জের চিত্র তুলে ধরা হয়েছে। বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসন পর্যালোচনা করা এবং গবেষণার ফলাফলের ভিত্তিতে সুপারিশমালা প্রদান করা হয়।
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন