জেন্ডার নীতিমালা

প্রকাশকাল: ১০ জানুয়ারি ২০২৩

এই জেন্ডার নীতিমালা টিআইবির উদ্দেশ্য, মূল্যবোধ ও লক্ষ্যের উপর ভিত্তি করে প্রণীত। এই নীতিমালার উদ্দেশ্য হলো টিআইবির প্রাতিষ্ঠানিক ও কর্মসূচিভিত্তিক সকল ক্ষেত্রে জেন্ডার সমতা নিশ্চিত করা ও এর প্রসার ঘটানো। টিআইবি তার জেন্ডার নীতিমালা থেকে কোনো প্রকার বিচ্যুতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে থাকে।
জেন্ডার নীতিমালা সম্পর্কে আরও তথ্যের প্রয়োজন হলে, অনুগ্রহ করে টিআইবির জেন্ডার ইউনিটের সঙ্গে যোগাযোগ করুন।