প্রকাশকাল: ১০ জানুয়ারি ২০২৩
বোর্ড অফ ট্রাস্টিজ স্বচ্ছতার সঙ্গে টিআইবির পরিচালনা দেখভাল করে। তারা নিশ্চিত করে যাতে পরিচালনার প্রক্রিয়া সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
তারা টিআইবি-র লক্ষ্য পূরণের জন্য সম্পদ নিশ্চিত করেন, নির্বাহী পরিচালক ও কর্মীদের নিয়োগ দেন এবং যথোপযুক্ত মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে কার্যক্রম তদারক করেন।
বোর্ড নির্বাহী পরিচালককে অনুমোদিত পরিকল্পনা রূপায়ণ করতে এবং টিআইবি-কে দক্ষ হাতে দায়িত্ব নিয়ে পরিচালনা করার পূর্ণ ক্ষমতা দেয়। নির্বাহী পরিচালক নিশ্চিত করেন টিআইবি-র সম্পদ যাতে স্বচ্ছভাবে, সঠিক আর্থিক ও হিসাবরক্ষণ ব্যবস্থার মাধ্যমে এবং টিআইবি-র লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কর্মসূচির জন্য ব্যবহৃত হয়।
সম্পূর্ণ ম্যানুয়ালটির জন্য এখানে ক্লিক করুন।