সুরক্ষানীতি

প্রকাশকাল: ০৯ জানুয়ারি ২০২৩

এই সুরক্ষানীতি তৈরি করা হয়েছে সংস্থাটিকে একটি নিরাপদ ও যত্নশীল স্থান হিসেবে গড়ে তুলতে। এর আরেকটি উদ্দেশ্য হলো শোষণ ও ক্ষতির সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করে সেগুলোর সঠিক প্রতিরোধ নিশ্চিত করা। টিআইবি বিশ্বাস করে, কর্মক্ষেত্রে ও অংশীদারদের মাঝে সুরক্ষা নিশ্চিত করতে পারলে, তা টিআইবির উদ্দেশ্য, লক্ষ্য, মূল্যবোধ ও কার্যক্রম বাস্তবায়নে সাহায্য করবে। একইসঙ্গে, এটি বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকেও শক্তিশালী করবে।

অভিযোগকারী ঘটনার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে অভিযোগ জানাবেন। তবে, যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারলে পরেও অভিযোগ করা যাবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, অভিযোগকারী সরাসরি লিখিতভাবে (ই-মেইল বা চিঠিতে) অথবা মৌখিকভাবে (সশরীরে বা ফোনে) নিচের দেওয়া যোগাযোগের ঠিকানায় অভিযোগ জানাতে পারেন।

 

ই-মেইল/মোবাইল নম্বর চিঠি
ই-মেইল: safeguard@ti-bangladesh.org
মোবাইল নম্বর: ০১৭৫৫৫৪৮৪২২ (নির্ধারিত সুরক্ষা কর্মকর্তা);
০১৭১৪০৯২৮২৩ (বিকল্প সুরক্ষা কর্মকর্তা)
সুরক্ষা কমিটি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
মাইডাস সেন্টার (লেভেল ৪ ও ৫), বাড়ি # ০৫
সড়ক # ১৬ (নতুন) ২৭ (পুরাতন)
ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৯

 

বিস্তারিত তথ্যের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন

 

সুরক্ষার ঘটনা সংক্রান্ত অভিযোগ ও প্রতিকার প্রক্রিয়ার ফ্লোচার্টটি দেখুন।