প্রকাশকাল: ২৬ নভেম্বর ২০২২
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের নীতি অনুসরণ করে। এর আওতায় সংস্থার সুশাসন, ব্যবস্থাপনা, কৌশলগত ও কর্ম-পরিকল্পনা থেকে শুরু করে চলমান কার্যক্রম, প্রতিবেদন, মূল্যায়ন, সকল নীতি-দলিল, বাজেট ও হিসাবসংক্রান্ত যাবতীয় তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এই তথ্যগুলো সাধারণত টিআইবির ওয়েবসাইটে পাওয়া যায়। ওয়েবসাইটে বা অন্য কোনো প্রকাশিত মাধ্যমে পাওয়া যাচ্ছে না, এমন কোনো নির্দিষ্ট তথ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রয়োজন হলে, ই-মেইল, ফোন কল বা অন্য কোনো মাধ্যমে অনুরোধ করলে তা সরবরাহ করা হয়।
তথ্য অধিকার আইন, ২০০৯-এর প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে এবং জনগণের তথ্য পাওয়ার অধিকারের একজন অংশীজন হিসেবে, টিআইবিতে তথ্য চেয়ে আবেদন করার জন্য সুনির্দিষ্ট মাধ্যম রয়েছে। আবেদন করা যাবে ই-মেইলে (DOtib@ti-bangladesh.org), ফোনে (+৮৮০-২) ৪১০২১২৬৭-৭০, ফ্যাক্সে (+৮৮০-২) ৪১০২১২৭২ অথবা চিঠি পাঠিয়ে।
চিঠি পাঠানোর ঠিকানা: ইয়াসমিন আরা অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মাইডাস সেন্টার (৪র্থ ও ৫ম তলা), বাড়ি # ০৫, রোড # ১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯।
টিআইবির তথ্য প্রকাশ নীতি সম্পর্কে বিস্তারিত জানতে: