ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রতিষ্ঠার পর থেকেই সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে গবেষণানির্ভর অধিপরামর্শমূলক ও জনসম্পৃক্ততা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টিআইবি পরিবেশ, জলবায়ু অর্থায়ন, বিদ্যুৎ ও জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি খাতে সুশাসনবিষয়ক গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারের বিবিধ পদক্ষেপ ও চ্যালেঞ্জ রয়েছে। টিআইবি এ খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সহযোগী, সংশ্লিষ্ট সংস্থা এবং অংশীজনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি ও প্রাসঙ্গিক নীতি প্রনয়ণের চাহিদা জোরদার করতে সাধারণ জনগণসহ তরুণদের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনের সক্ষমতা বিকাশের জন্যও কাজ করছে টিআইবি।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা বাস্তবায়নের সম্ভাবনা এবং বিবিধ চ্যালেঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে তরুণদের উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করতে নানামুখী কার্যক্রম পরিচালনা টিআইবির অন্যতম প্রাধান্যের ক্ষেত্র। এরই অংশ হিসেবে “প্রোমোটিং গুড গভর্ন্যান্স এন্ড ইন্টিগ্রিটি ইন দ্যা এনার্জি সেক্টর ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ২০৫০ সালের মধ্যে এই উৎস থেকে শতভাগ জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্মের কাছ থেকে নতুন ও উদ্ভাবনী প্রস্তাবনা পেতে টিআইবি একটি আইডিয়া কনটেস্ট আয়োজন করেছে। প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হবে।
রিডিং ম্যাটেরিয়ালস
- ➛ ১। Renewable Energy Policy 2025
- ➛ ২। Renewable Energy Policy 2025: TIB Observations and Recommendations
- ➛ ৩। Sustainable and Renewable Energy Development Authority Act 2012: TIB Analysis and Recommendations
- ➛ ৪। Policy for Enhancement of Private Participation in the Renewable Energy-based Power Generation, 2025
- ➛ ৫। প্যারিস চুক্তি
- ➛ ৬। INDC Bangladesh
- ➛ ৭। National Adaptation Programme of Action,Bangladesh
- ➛ ৮। SREDA National Database of Renewable Energy
- ➛ ৯। স্রেডা ডিজিটাল লাইব্রেরী: পলিসিস এ্যান্ড রিপোর্টস
- ➛ ১০। Easy Bike: a Savior for the Power Sector of Bangladesh
- ➛ ১১। বাংলাদেশ জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা (২০২২-২০৪১)
- ➛ ১২। টিআইবি গবেষণা প্রতিবেদন: বাংলাদেশে কয়লা ও এলএনজি বিদ্যুৎ প্রকল্প: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়, ২০২২
- ➛ ১৩। টিআইবি গবেষণা প্রতিবেদন: বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়, ২০২৫
- ➛ ১৪। Policy Brief on Generating Power from Renewable Energy in Bangladesh: Governance Challenges and Way Forward
- ➛ ১৫। Energy Efficiency and Conservation Master Plan up to 2030
- ➛ ১৬। Youth IDEA Contest 2024 on Renewable Energy
- ➛ ১৭। UN Climate Summit: COP-29 - TIB Policy Brief for Bangladesh Delegation
- ➛ ১৮। Unethical interference of fossil fuel stakeholders in the decision making process of the United Nations Climate Conference is one of the major obstacles to the renewable energy transition; TIB calls for ensuring transparency and accountability, 2025
- ➛ ১৯। International Day of Clean Energy 2026:TIB Flags Deep Transparency Gaps in Bangladesh’s Energy Sector
- ➛ ২০। TIB Demands Bangladesh Needs Fossil Fuel-Free Energy Plan, 2025
- ➛ ২১। Nationally Determined Contributions 2021, Bangladesh.
- ➛ ২২। Nationally Determined Contributions 2025, Bangladesh
যোগাযোগ: কোঅর্ডিনেটর, এনার্জি গভর্ন্যান্স,
ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল
বাংলাদেশ (টিআইবি)
মাইডাস সেন্টার, লেভেল ৪ ও ৫, বাড়ি ০৫, সড়ক ২৭ (পুরাতন) ১৬ নতুন, ধানমন্ডি, ঢাকা ১২০৯
ফোন : ৮৮০ ২ ৪১০২১২৬৭-৬৯