বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়

প্রকাশকাল: ০৪ নভেম্বর ২০২০

বৈশ্বিক প্রশমন লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় অংশীদারিত্বের প্রতিশ্রুতি পূরণে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ২০১৫ সালের তুলনায় কার্বন নিঃসরণ হ্রাসের হার ৫% এবং আন্তর্জাতিক উৎস হতেতহবিল সহায়তা সাপেক্ষে ১৫% হ্রাসের প্রতিশ্রুতি সম্বলিত জাতীয় অনুমিত অবদান (এনডিসি) প্রণয়ন করে। এছাড়াও ২০১৬ সালে মরক্কোতে অনুষ্ঠিত কপ-২২ সম্মেলনে বাংলাদেশসহ ৪৭টি স্বল্পোন্নত দেশ ২০৫০ সালের মধ্যে ১০০% জ¦ালানি চাহিদা নবায়নযোগ্য উৎস থেকে সংগ্রহের প্রতিশ্রুতি প্রদান করে। প্রশমন লক্ষ্য অর্জনে ২০১১-২০৩০ সালের মধ্যে প্রশমন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের জন্য বাংলাদেশ গড়ে প্রতি বছর প্রায় ১১,৫০০ কোটি টাকার প্রয়োজনীয়তা প্রাক্কলন করে (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, ২০১৫)। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা (বিসিসিএসএপি) বাস্তবায়নে অর্থায়নের অন্যতম উৎস হিসেবে কাজ করছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল (বিসিসিটিএফ)।বাংলাদেশের অগ্রাধিকার অভিযোজন অর্থায়ন হলেও বিসিসিটিএফহতে জুন ২০২০ সাল পর্যন্ত ১৭৩টি প্রশমন প্রকল্পে ৬০৮.৬২ কোটি টাকা বরাদ্দ প্রদান করে যা এই তহবিল হতে মোট অর্থায়নের ১৮%। শুধু তাই নয়, প্রতি বছর বাংলাদেশ সরকার জাতীয় উন্নয়ন ব্যয়েও জলবায়ু পরিবর্তন প্রশমন সংক্রান্ত খাতে নিয়মিত অর্থ বরাদ্দ দিয়ে আসছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন