প্রকাশকাল: ১০ জুলাই ২০১৯
এখন পর্যন্ত ধনী দেশগুলো প্রায় ৩০.৪ বিলিয়ন ইউএস ডলার দেওয়ার অঙ্গীকার করলেও এর বিপরীতে প্রকৃত অর্থে ২৬.১ বিলিয়ন ইউএস ডলার প্রদান করেছে। প্রদত্ত তহবিল থেকে ১৯.৩ বিলিয়ন ইউএস ডলার বিভিন্ন প্রকল্পের জন্য অনুমোদিত হলেও প্রকল্প বাস্তবায়নের জন্য মাত্র ৬.৮ বিলিয়ন ইউএস ডলার ছাড় করা হয়েছে। নন-এলডিসি বা স্বল্পোন্নত নয় এমন দেশগুলোর জন্যে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে প্রায় ৭৭% প্রকল্প বরাদ্দ করা হলেও এসব প্রকল্পে ছাড়কৃত অর্থের পরিমান মাত্র ৭৯%। মোট প্রতিশ্রুতির মাত্র ২৩ ভাগ শুধুমাত্র স্বল্পোন্নত দেশগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬০ ভাগের বেশি লো-ইনকাম এলডিসি দেশগুলোর জন্য। নন-এলডিসি দেশগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন দেশ, আঞ্চলিক ও বৈশ্বিক তহবিলের প্রতিশ্রুতি পেয়েছে।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-