পোশাক শিল্পের দুর্নীতি প্রতিরোধ ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল(টিআই)’র তিন এশীয় চ্যাপ্টারের আহ্বান; কারখানা-ধ্বসের জন্য বাংলাদেশ থেকে ব্যবসা প্রত্যাহার পোশাকখাতে সমস্যার সমাধান নয়

ঢাকা,নম পেন,জাকার্তা,১১ জুন ২০১৩:বার্লিন-ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর বাংলাদেশ,কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া চ্যাপ্টারসমূহ আজ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের পোশাক কর্মীদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সরকার এবংস্থানীয় গ্রুপগুলোর সাথে একযোগে কাজ করার জন্য বিশ্বের পোশাক প্রস'তকারক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

ঢাকা,নমপেন ও জাকার্তা থেকে একযোগে প্রকাশিত এই যৌথ বিবৃতিতে বলা হয় সাভারের রানা প্লাজার গার্মেন্টস ধ্বসের সূত্র ধরে বাংলাদেশ থেকে কিছু বিদেশী পোশাক শিল্প প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রত্যাহার বা গুটিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের পরিবর্তে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদেরই শাস্তি প্রদান করবে।

যৌথ বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান বলেন, “শ্রমিক অধিকার ও নিরাপত্তা ক্ষুন্ন হওয়ার অভিযোগে পোশাক রপ্তানী ক্ষতিগ্রস্ত হলে তা প্রকারান্তরে কর্মীদেরই বিশেষত:নারী কর্মীদের শাস্তি প্রদানের নামান্তর হবে। আন্তর্জাতিক কোম্পানীগুলোর উচিত হবে এ ধরনে ক্ষতির বিকল্প হিসেবে পোশাক শিল্প-কারখানাগুলোতে আইনগত নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের সাথে একযোগে কাজ করা।” তিনি আরো বলেন, “সাভার ট্রাজেডির ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগে ভীতি সঞ্চারিত করা নয়,বরং দায়িত্বশীলতা এবং সততার সাথে ব্যবসা পরিচালনার বিষয়টিই অনেক বেশী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল(টিআই)এর বাংলাদেশ,কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া চ্যাপ্টারের পক্ষ থেকে জনগণ ও পেশাজীবি সংগঠনগুলোর সাথে সরকারের আলোচনার মাধ্যমে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ করে কর্মীদের কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।


অন্যান্য প্রেস বিজ্ঞপ্তি