Transition in TIB

সংবাদবিজ্ঞপ্তি

টিআইবি’র নেতৃত্বে পরিবর্তন

ঢাকা, ২২সেপ্টেম্বর ২০১১: টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ক-গ্রুপ পরিচালকের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। জানুয়ারি ২০১২ সাল থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।

ড. ইফতেখারুজ্জামানের পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতায় সম্মৃদ্ধ হয়ে বৈশ্বিক পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন আরো শক্তিশালী ও বেগবান হবে মর্মে অভিমত প্রকাশ করে টিআইবি’র বোর্ড অব ট্রাস্টিজ গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় তাঁর ওপর এই নতুন দায়িত্ব অর্পিত হওয়ায় স্বাগত জানায়। বোর্ড অব ট্রাস্টিজ একই সাথে যথাযথ প্রক্রিয়ায় টিআইবি’র নতুন নির্বাহী পরিচালকের দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন দায়িত্বভার গ্রহণের জন্য ডিসেম্বরের শেষে বার্লিনে যাওয়ার আগে ড. ইফতেখারুজ্জামান যেন টিআইবি’র নতুন নির্বাহী পরিচালকের সাথে কিছু সময় একত্রে কাজ করতে পারেন সেজন্য ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সকল প্রয়াস গ্রহণ করা হবে।

নেতৃত্বের পরিবর্তনের প্রেক্ষিতে টিআইবি’র কার্যক্রমের গতি অব্যাহত রাখতে এবং ধারাবাহিকতা নিশ্চিত করতে ড. ইফতেখারুজ্জামান তাঁর নতুন দায়িত্বের অংশ হিসেবে ২০১২ সালে ৫ বার বাংলাদেশে এসে মোট ৯ সপ্তাহ টিআইবি’র কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন।

ড. ইফতেখারুজ্জামান ২০০৪ সালের ১ সেপ্টেম্বর টিআইবিতে যোগদান করেন। এর আগে তিনি মে ১৯৯৯ থেকে আগস্ট ২০০৪ পর্যন্ত বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ছিলেন। তিনি ১৯৯৫ সাল থেকে চার বছরের জন্য শ্রীলংকার রাজধানী কলম্বোস্থরিজিওনাল সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তার আগে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজে প্রথমে সিনিয়র রিসার্চ ফেলো এবং পরবর্তীতে গবেষণা পরিচালক হিসেবে ১৯ বছর কর্মরত ছিলেন।

গণমাধ্যমযোগাযোগ

রিজওয়ান-উল-আলম

পরিচালক

আউটরিচঅ্যান্ডকমিউনিকেশন

ফোন: ০১৭১৩০৬৫০১২

ই-মেইল: rezwan@ti-bangladesh


অন্যান্য প্রেস বিজ্ঞপ্তি