বিশ্ব পরিবেশ দিবস, ২০২৩

প্লাস্টিক দূষণের সমাধানে চাই আইনের কঠোর প্রয়োগ ও সকল অংশীজনের সক্রিয় ভূমিকা

প্রকাশকাল: ০৮ জুন ২০২৩

প্রাকৃতিক পরিবেশের ওপর ক্রমবর্ধমান চাপ কমিয়ে বিশ্বকে বসবাসের উপযোগী রাখতে সক্রিয় ভূমিকা পালনে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন ‘‘বিশ্ব পরিবেশ দিবস’’ হিসেবে পালন করা হয়। এ বছর পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য ‘Solutions to Plastic Pollutions (প্লাস্টিক দূষণের সমাধান)’ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে গৃহীত কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করতে সকলের সক্রিয় অংশগ্রহণ ও পরিবেশ বান্ধব ‘সার্কুলার ইকোনমি’ ব্যবস্থা (production, consumption, reduce, reusing, repairing, refurbishing and recycling) গড়ে তোলার উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে।

প্রাত্যহিক জীবনে পচনরোধী প্লাস্টিকের ব্যবহার ক্রমেই বাড়ছে যা মাটি, পানি, বায়ুমণ্ডল, বন্যপ্রাণী, মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে এবং পরিবেশ সুরক্ষায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সঙ্গত কারণেই বাংলাদেশ সরকার ‘‘প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে’” প্রতিপাদ্যে ‘‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’’ স্লোগানকে সামনে রেখে দিনটি উদযাপন করছে।

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-


অন্যান্য অবস্থানপত্র