“স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬ (খসড়া)’’-এর ওপর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পর্যালোচনা ও সুপারিশ

Published: 08 September 2026

খসড়া ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এ বিলুপ্ত র‌্যাবের কাঠামো নতুন রূপে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও ইউনিট গঠন, ক্ষমতা প্রয়োগ, গ্রেপ্তার ও হেফাজত প্রক্রিয়া, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং সাবেক সদস্যদের মানবাধিকার রেকর্ড যাচাইয়ের ক্ষেত্রে গুরুতর ঘাটতি ও অস্পষ্টতা রয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের প্রতিবেদন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সুপারিশ ও মানবাধিকার সংগঠনগুলোর দাবির সঙ্গে সামঞ্জস্যহীন একাধিক ধারা চিহ্নিত হয়েছে, যা পুনরায় বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন বা ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক মানদণ্ড ও সাংবিধানিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া বিলটি পর্যালোচনা করে টিআইবি ১১টি সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরেছে, যাতে সংসদীয় কমিটির যাচাই-বাছাই পর্যায়ে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে বাহিনীটি প্রকৃত অর্থে জবাবদিহিমূলক হয়ে ওঠে।