Published: 29 September 2013
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করা অপরিহার্য, যেখানে নির্বাচন কমিশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ভোটার তালিকা প্রস্তুত করা, প্রেসিডেন্ট, সংসদীয় ও অন্যান্য নির্বাচন পরিচালনা করা, এবং সংসদ নির্বাচনের উদ্দেশ্যে সংসদীয় এলাকা নির্ধারণ করা।১ এসব দায়িত্ব সম্পন্ন করার জন্য আরও কিছু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সামর্থ্য ও সীমাবদ্ধতা চিহ্নিত করে টিআইবি ২০০৬ সালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এ গবেষণা প্রকাশের পরবর্তী সময়ে নির্বাচন কমিশনে উল্লেখযোগ্য নির্বাচনী ও প্রাতিষ্ঠানিক আইনি সংস্কার সাধিত হয়।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-