সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা - এর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু - এর মৃত্যুতে আমরা শোকাহত

Published: 14 March 2024

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা - এর সদস্য এবং সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু (জন্ম: ২৬ জুলাই ১৯৫৬) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে ১০ মার্চ ২০২৪ শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ০১ ভাই ও ০৩ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু ২০০৫ সাল হতে সনাক, খুলনা - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি সাংবাদিকতা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পোস্ট পত্রিকার খুলনা ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু - এর অবদান আমাদের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়েস, এসিজি, ঢাকা ইয়েস এবং ওয়াইপ্যাক - এর সদস্যসহ সকলের পক্ষ হতে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


Previous Notice