সনাক, পটুয়াখালী - এর স্বজন সদস্য কামাল হোসেন রফিক - এর মৃত্যুতে আমরা শোকাহত

Published: 17 January 2022

সনাক, পটুয়াখালী - এর স্বজন সদস্য কামাল হোসেন রফিক - এর মৃত্যুতে

আমরা শোকাহত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পটুয়াখালী 0 - এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য কামাল হোসেন রফিক (জন্ম: ৩১ ডিসেম্বর ১৯৫০) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ০৫ জানুয়ারি ২০২২ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

কামাল হোসেন রফিক ০৫ এপ্রিল ২০১৭ হতে সনাক, পুটয়াখালী’র স্বজন রুপের সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সমাজকর্মী কামাল হোসেন রফিক মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক , পুটয়াখালী - এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ভাই এর পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুর্নীতিবিরোধী আন্দোলনে কামাল হোসেন রফিক এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক-এর সদস্যসহ সকলের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Previous Notice